হোম > জাতীয়

বাড়ল স্বর্ণ ও রুপার দাম, ভাঙল অতীতের রেকর্ড

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

দেশের বাজারে হলমার্ককৃত ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ভরিপ্রতি দুই লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই লাখ সাড়ে ৫৭ হাজার টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রায় দুই লাখ ২১ হাজার টাকা। আর সনাতন স্বর্ণের দাম এখন ভরিপ্রতি প্রায় এক লাখ ৮২ হাজার টাকা।

আজ বুধবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি'র (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সারা দেশে স্বর্ণের এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

এখন ২২ ক্যারেট রুপার দাম ভরি প্রতি সাত হাজার ৭৫৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম সাত হাজার ৪০৬ টাকা ও ১৮ ক্যারেটের রূপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৩৫৬ টাকা।

সনাতন পদ্ধতির রুপার দামও বাড়িয়ে পাঁচ হাজার ১৪৩ টাকা করা হয়েছে।

বাজুজের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই বিক্রয় মূল্য বহাল থাকবে এবং সোনা-রূপা বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে হবে।

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত