হোম > জাতীয়

বিদ্যুতের নতুন দাম ঘোষণা বুধবার

আমার দেশ অনলাইন

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত বুধবার (৩ জুন) ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২ জুন) বিইআরসি সচিব নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বিইআরসির জানায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব কমিশনে জমা দেয়।

এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের মতামত ও প্রস্তাব পর্যালোচনা শেষে কমিশন তার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

বিইআরসি জানিয়েছে, আগামী ৩ জুন বুধবার দুপুর ৩টায় রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের ৬ষ্ঠ তলায় অবস্থিত কমিশনের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

নতুন পে স্কেলের বাইরে থাকবেন যেসব সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ করার দাবি

হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০২০

মাছের উৎপাদন বাড়াতে পোনা অবমুক্তকরণ চলছে: মৎস্য প্রতিমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, বাস্তবায়ন তিন ধাপে