হোম > জাতীয়

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে দুর্ঘটনা: তদন্তে বেরিয়ে এলো যে কারণ

আতিকুর রহমান নগরী

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে একব্রিফিংয়ে তদন্ত কমিটি এ তথ্য জানায়।

এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, ১০ প্যারামিটারের মধ্যে দুটি প্যারামিটারের মান পুরোপুরি ভালো মনে হয়নি, আশানুরূপ হয়নি। তবে এটার বেসিসে সবগুলো খারাপ বা ভালো কোনোটাই বলা যাবে না। এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও এসনয় জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। ওই ঘটনায় কেউ হতাহত হননি। তবে ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল।

তারপর গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে পুনরায় বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। ৮০ কেজি ওজনের ওই বস্তু পড়ে এক যুবকের মৃত্যু হয়। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে সরকার।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী