হোম > জাতীয়

সামিট গ্রুপের ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার সহ সংশ্লিষ্টদের নামে থাকা বিভিন্ন ব্যাংকে থাকা ১৯১ হিসাবের ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধে চেয়ে আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন বলেন, দুদকের পক্ষ থেকে সামিট গ্রুপ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১৯১ হিসাবের ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন। অর্জিত এসব সম্পদ মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানে তাদের নামে সঞ্চয়ী, এফডিআর ও অন্যান্য হিসাবসমূহের তথ্য পাওয়া যায়। এসব হিসাবসমূহে বিপুল পরিমাণে অর্থ জমা রয়েছে। এসব অর্থ বেহাত অথবা বিদেশে পাচারের সম্ভাবনা রয়েছে অনুসন্ধানে জানা গেছে।

৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতিকে উলামায়ে কেরামের আহ্বান

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাবা গুম, মা মৃত—রিফাদের পাশে প্রধানমন্ত্রী

পানির নিচে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু

আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

দেশের ভবিষ্যৎ শিক্ষার মানোন্নয়নের ওপর নির্ভরশীল: দুলু

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ড: টুকু