হোম > জাতীয়

ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম গঠিত

আমার দেশ অনলাইন

ঢাকায় বসবাসকারী দাউদকান্দির বিশিষ্ট পেশাজীবীদের সমন্বয়ে ‘ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম’ নামে একটি সংগঠনের আত্ম প্রকাশ হয়।

গত রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলার বিভিন্ন পেশাজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার আহ্বায়ক প্রফেসর ড. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দাউদকান্দির কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংকার, সাবেক সচিব, সাবেক জেলা জজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, ব্যবসায়ী, প্রবাসী, ডাক্তার ও সাংবাদিকসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় দাউদকান্দির উন্নয়নের লক্ষে দাউদকান্দির বিশিষ্টজনদের মধ্যে ঢাকায় বসবাসরত বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের সমন্বয়ে সর্ব সম্মতিক্রমে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় প্রস্তাবিত বেশ কয়েকটি নামের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে ‘ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম’ নামে সংগঠনটির নামকরণ করা হয়। সংগঠনটি পরিচালনার জন্য উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য, ঢা বি ফজলুল হক হলের ছাত্র সংসদের সাবেক সভাপতি (১৯৭৮ - ৭৯) ও বিশিষ্ট ব্যাংকার ওমর ফারুক ভুঁইয়াকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত ও কেমি কৌশল বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিনকে সদস্য সচিব করে উপস্থিত সকলের সমন্বয়ে মোট ৩৩ (তেত্রিশ) সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক জেলা জজ নুর মোহাম্মদ জাহাঙ্গীর,পিডিবির সাবেক ভারপ্রাপ্ত সচিব গোলাম রাব্বানী, সেলিম খান (প্রবাসী), ড.এ কে এম শাহাদাত হোসেন, প্রিন্সিপাল মো. শফিকুল ইসলাম, ভিপি মাহবুবুল হক সরকার, রকিবুুদ্দিন সরকার, মো. ফারুক হোসেন, মো. ওমর ফারুক, আবু সুফিয়ান আখন্দ, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন, অলি উল্লাহ ভুইয়া, দেলোয়ার হোসেন, মো. ইব্রাহিম খলিল, শাহাদাত হোসেন সেলিম, মো. অলিউল্লাহ ভুইয়া সায়েম, মো. ইব্রাহিম, নুরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. অলি উল্লাহ, মো. জহিরুল ইসলাম জুয়েল, মো. আবুল ফায়েজ, মো. জামাল হোসেন, আলা উদ্দিন হোসাইন, মো. মাহবুবুল হক, মো. মহসিন, মো. আবুল হাসেম, আবু তাহের আখন্দ, এডভোকেট জুয়েল, সেলিনা আক্তার ও রহিমা সরকারসহ প্রমুখ।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী দাউদকান্দির উন্নয়নের রূপকার সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের সমর্থনে নব গঠিত ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম এলাকায় জনসংযোগ ও ভোট প্রার্থনায় ব্যাপক কাজ করার জন্য বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ লক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ফোরামের প্রধান উপদেষ্টা ড. মোশাররফ হোসেনের সাথে এক মতবিনিময় সভা শেষে দাউদকান্দির বিভিন্ন এলাকায় প্রতিদিন নির্বাচনি প্রচার, লিফলেট বিতরণ ও জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার কর্মসূচি রয়েছে বলে সংগঠনটির নেতৃবৃন্দ জানান।

গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ক্যারাভ্যান প্রচার অনুমোদন

চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা

সরকারি ৬ কোটি টাকা আত্মসাৎ নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

বাংলাদেশি তরুণ নাইমুরের চীনা আইটেক এ্যাওয়ার্ড অর্জন

তফসিল ঘোষণার পর নির্বাচনি সহিংসতায় নিহত ৫, আহত ৯৭০

ভোট দিতে চান ৯২ শতাংশ ভোটার, দুর্নীতির বিরুদ্ধে ৬৭%

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাচন ও গণভোটের তথ্যসেবা দেবে জাতীয় হেল্পলাইন ৩৩৩