হোম > জাতীয়

‘কল্যাণকামী রাষ্ট্র গঠন হলেই শহীদরা শান্তি পাবেন’

স্পোর্টস রিপোর্টার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি কল্যাণকামী রাষ্ট্র গঠন করতে পারলেই শহিদদের আত্মা শান্তি পাবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে কয়েকটি ছাড়া বাকিগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে বিগত ১৫ বছরের নির্বাচন ছিল স্পষ্টত প্রহসনের নির্বাচন। কেননা ওই নির্বাচনগুলো নিয়ে জনগণের কোন আগ্রহ ছিলো না। নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করা হয়েছিল। আমরা যে লক্ষ্যে স্বাধীনতা অর্জন করেছি সে লক্ষ্য এখনো পূরণ হয়নি।

ড. খালিদ আরো বলেন, যে কারণে এতো মানুষ সংগ্রাম চালালো, যুদ্ধ করলো এবং প্রাণ দিলো তাদের এই আত্মত্যাগ সার্থক হবে যদি আমরা স্বাধীনতার লক্ষ্য অর্জন করতে পারি।

তিনি ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ জানান।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ