হোম > জাতীয়

ডেমরায় কালি কারখানায় আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে একটি টিনশেড কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, সকাল ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং ১১টা ৫৫ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বেশি থাকায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে খিলগাঁও ফায়ার স্টেশন থেকেও দুটি ইউনিট যোগ দেয়। পর্যায়ক্রমে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয়রা জানান, টিনশেড কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দৃশ্যমান: মন্ত্রী