হোম > জাতীয়

শিশুদের দেশপ্রেম ও মূল্যবোধ গঠনে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: ববি হাজ্জাজ

স্টাফ রিপোর্টার

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিশুদের শৈশব থেকেই দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা দলগত কাজ, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের সেবায় আত্মনিয়োগের শিক্ষা লাভ করে। এসব গুণাবলি একজন শিশুকে ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

মঙ্গলবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনের আয়োজনে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী ২০২৬’-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বরং শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং ও সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নেতৃত্বের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাথমিক শিক্ষায় এসব কার্যক্রমকে আরও উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, শিশুরা যেন আনন্দের মধ্য দিয়ে শিখতে পারে এবং নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

টিআইবির গবেষণা নিয়ে জামায়াতের বিবৃতি বিভ্রান্তিমূলক ও সত্যের অপলাপ

শাহজালালে ১৭১ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী

পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণ করবে সরকার

২০৩০ সালের মধ্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ধর্মের অপব্যবহার ও বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও আদর্শ প্রচার আমাদের ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি

গ্যাস সরবরাহ চারদিন বন্ধ থাকবে এমন সংবাদ বিভ্রান্তিকর: পেট্রোবাংলা