হোম > জাতীয়

প্রাথমিকে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানিসংকটের মধ্যে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা অনলাইন ক্লাসে যাওয়ার বিষয়ে এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাসের পথে হাঁটবে না, বরং সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার পক্ষেই অবস্থান করছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, স্কুল বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।

শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতেই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আগামী জুন-জুলাই মাস নাগাদ সরকার শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু নতুন ও যুগোপকারী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। মূলত সেই নতুন পদক্ষেপগুলোর মাঠ পর্যায়ের প্রস্তুতি এবং বিদ্যালয়ের বর্তমান অবস্থা যাচাই করতেই এই ঝটিকা পরিদর্শনে নেমেছেন তিনি।

তিনি আরো জানান, প্রতিটি বিদ্যালয়ের ভৌত অবকাঠামো সংস্কারের ওপর জোর দিচ্ছে সরকার।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর জন্য সরাসরি ক্লাস বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মনে করছে মন্ত্রণালয়।

প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন ক্লাস খুব একটা ফলপ্রসূ হয় না উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, তাই সশরীরে উপস্থিত থেকে পাঠদানকেই অগ্রাধিকার দিচ্ছে মন্ত্রণালয়। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সরকারের সর্বোচ্চ বিবেচনায় রয়েছে এবং পরিস্থিতির অবনতি হলে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপাতত নিয়মিত স্কুল চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন শিক্ষাক্রম ও উন্নয়ন প্রকল্পের কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের এই নিয়মিত পরিদর্শনের মাধ্যমে শিক্ষার মাঠপর্যায়ের চিত্র সরাসরি সরকারের উচ্চ পর্যায়ে প্রতিফলিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তাপপ্রবাহের পর সারাদেশে বৃষ্টি বাড়বে কাল থেকে

হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা এমদাদ গ্রেপ্তার

ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে

ভিসা বাতিল ইস্যু নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

সামরিক সম্পর্ক সুদৃঢ় করার আশাবাদ

হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু

ইউনূস যাকে যেখানে বসিয়েছিল, তারা ঠিকভাবে কাজ করেনি

জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ

হাজারীবাগ ও শাহজাহানপুরে বিশেষ অভিযান: গ্রেপ্তার ৫২

সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩৩৩০ কোটি টাকা