হোম > জাতীয়

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার

গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবারকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আজ (১৩ জুন ২০২৬) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপি নিহতদের স্বজনদের হাতে পৃথক চেকের মাধ্যমে আর্থিক সহায়তা তুলে দেন।

সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় জানানো হয় যে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আরও ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এসআর

নৌ-নীতিমালা বাস্তবায়ন দাবি ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ মালিকদের

অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেদের সংশোধন করা জরুরি: প্রাণিসম্পদ মন্ত্রী

হাম ও হামের উপসর্গে ৩ মাসে ৬৪৮ জনের মৃত্যু

ইতিহাস বিকৃতকারীরা টিকে থাকতে পারে না : তথ্যমন্ত্রী

পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করার ঘোষনা ডিএসসিসি প্রশাসকের

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়

এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ আর নেই

মে মাসেও সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়

যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়