হোম > জাতীয়

সাবেক শিল্পমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রী নাদিরা মাহমুদের নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মামলার এজাহার থেকে জানা গেছে, সাবেক এই শিল্পমন্ত্রীর বিরুদ্ধে সাত কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৩টি ব্যাংক হিসাবে ১০২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৯৫০ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের স্ত্রী নাদিরা মাহমুদর বিরুদ্ধে দায়ের করা অপর মামলায় তার স্বামী নূরুল মজিদকেও আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, নাদিরা মাহমুদ তার স্বামী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেছেন।

এমএস

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত