হোম > জাতীয়

হাসিনার টাইম শেষ, তবে ফিরতে পারে ভারতপন্থি রাজনীতি

কর্মশালায় মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার

হাসিনার টাইম ওভার হলেও ভারতপন্থি রাজনীতি বিভিন্নভাবে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে রোজ একাডেমি আয়োজিত ‘বাংলায় মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক কর্মশালা শেষে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি একথা বলেন।

কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশে একটি গৃহযুদ্ধের আশঙ্কা আছে কি-না? -জানতে চান এক অংশগ্রহণকারী। জবাবে মাহমুদুর রহমান বলেন, এটিকে গৃহযুদ্ধ বলব না। কিন্তু ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইবে। অস্থিতিশীল করে তারা চাইবে তাদের পছন্দের দলকে ফিরিয়ে আনতে। শেখ হাসিনা কোনোদিন ফিরবে বলে আমি মনে করি না। হাসিনার টাইম ওভার। কিন্তু হাসিনা যে রাজনীতি করতেন, সেই ভারতপন্থি রাজনীতি বিভিন্নভাবে ফিরে আসতে পারে। যেমন আমরা কিছুদিন আগে দেখেছি কয়েকটা বামপন্থি দল মিলে একটা মোর্চা বানিয়েছে। আমার ব্যক্তিগত ধারণা, এই মোর্চা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে ভারতীয় পলিটিক্সটাকে ওই মোর্চার মাধ্যমে ফিরিয়ে আনা। এই চেষ্টা তারা চালিয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করার তাগিদ দিয়ে তিনি বলেন, কনভেনশনাল মিলিটারিতে খরচ সীমিত করে আমাদের তরুণদের মিলিটারি প্রশিক্ষণ দেয়া উচিত। অনেকটা ইসরাইলের মতো রিজার্ভ ফোর্স হিসেবে দুই নম্বরে এদের রাখা যাবে। আমাদের যে টাকা-পয়সা আছে এটাকে ডিফেন্সিভ ডকট্রিনে খরচ করা উচিত। এ সময় অ্যারোপ্লেন ও ট্যাংক কেনার চাইতে মিসাইল টেকনোলজিতে বিনিয়োগ আরও বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, মিসাইল টেকনোলজিতে বিনিয়োগ করলে আমরা যদি আক্রান্ত হই সেটাকে প্রতিহত করতে পারবো। ভারত-পাকিস্তান যুদ্ধের উদাহরণ দিয়ে তিনি বলেন, এবারের যুদ্ধে পাকিস্তান কিন্তু আক্রমণ করে নাই। তারা প্রতিহত করেছে। কাজেই আমাদের একটা খুব ইফেক্টিভ ডিফেন্সিভ মিলিটারি ডকট্রিন দরকার বলে আমার ধারণা।

কর্মশালায় ইন্সট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহমুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ড. মো. বিলাল হোসাইন।

কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের