হোম > জাতীয়

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৪৪০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৪৬টি মামলা করা হয়েছে।

গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

আজ সোমবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগের ২৯ জন, লালবাগের ৪৫ জন, ওয়ারীর ৫০ জন, মতিঝিলের ৩৬ জন, তেজগাঁওয়ের ৬৭ জন, মিরপুরের ১২৭ জন, গুলশানের ৩১ জন, উত্তরার ৫০ জন ও গোয়েন্দা বিভাগের ৫ জন আছেন।

বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি তলোয়ার, ১টি ছুরি , ১টি গ্রেনেড, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইলফোন, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭টি ইয়াবা বড়ি, ৩.২ গ্রাম গুঁড়া ইয়াবা, ৩ হাজার চোরাই টাকাসহ ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

আগামীকাল ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

অনলাইনে ৪৪২ কন্টেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

ভারত-বাংলাদেশ বাণিজ্য জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

সংস্কৃতি ও পর্যটনের সমন্বয়ে একক নীতিমালা করার উদ্যোগ

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ৬ মাসে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার

নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস