হোম > জাতীয়

দেশকে স্বনির্ভর করা আমাদের অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। স্বনির্ভরতা অর্জনের জন্য বর্তমান সরকার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

তিনি বলেন, নদী-খাল খনন, মৎস্য ও পশুপালন, কৃষিভিত্তিক এলাকার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শিতা ছিল। জিয়ার এসকল অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন তারেক রহমান।

শনিবার লক্ষীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎পানি সম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষক, শ্রমিক ও জেলেবান্ধব। তাই সরকার নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময় আগের চেয়ে বরাদ্দ বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব নেওয়ার পরদিন থেকে জনগণের পাশে থেকে জনগণের প্রতি প্রতিশ্রুতি জনগণকে পৌঁছে দিচ্ছেন।

‎এ্যানি চৌধুরী আরও বলেন, জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করেছে। সরকার পাইলটিং হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করেছে, পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করা হবে। জনকল্যাণে সরকার পর্যায়ক্রমে সকল কিছু করবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু নন: শাহে আলম

নতুন ৩ উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায়

জামায়াতের ফেসবুক পেজে সূরা মুমিনুনের ৪ আয়াত, কারণ কী

আগামী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে, সামনের অধিবেশনে বিল

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

ঢাকাকে বাসযোগ্য করতে সবার সচেতনতা জরুরি

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পেছাল, হতে পারে ১২ জুলাই

মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭