হোম > জাতীয়

সাভারে রিসোর্টে সাড়ে তিন ঘণ্টা গোপন বৈঠক

হাদিকে হত্যাচেষ্টা

নজমুল হুদা শাহীন, ঢাকা উত্তর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার উদ্দেশ্যে সাভারের একটি রিসোর্টে গোপন বৈঠক হয় বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। সূত্র জানায়, গত শুক্রবার ভোরে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে সাড়ে তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

গোয়েন্দা তথ্যমতে, ওইদিন ভোর ৫টা ২৩ মিনিট থেকে সকাল ৮টা ৫৪ মিনিট পর্যন্ত রিসোর্টের একটি কক্ষে ওই বৈঠক চলে। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে মিরপুরের আলমগীর হোসেন রিসোর্টের নাইট ডিউটিরত কর্মী হাবিবুর রহমান সিয়ামের মাধ্যমে ২০৪ নম্বর কক্ষটি বুকিং দেন। পরে রাত চারটা আট মিনিটে আলমগীরের পরিচয়ে দুই নারী কক্ষে প্রবেশ করেন। পরে সকাল পাঁচটা ২৫ মিনিটে আলমগীর হোসেন আরো একজনকে সঙ্গে নিয়ে ওই কক্ষে অবস্থান নেন। সকাল আটটা ২৫ মিনিটে চারজন একসঙ্গে কক্ষ ত্যাগ করেন। তাদের রিসোর্টে যাতায়াতের সিসিটিভি ফুটেজ ও ভিডিও ক্লিপ সাংবাদিকদের হাতে এসেছে।

গোয়েন্দা পর্যবেক্ষণে জানা যায়, ওই সময় কক্ষে হাদি হত্যাচেষ্টায় জড়িত কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর হোসেনসহ চারজন মিলিত হন। এ সময় তারা হাদিকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে। মোবাইলে রেকর্ডকৃত তাদের অডিও পরিকল্পনা এখন গোয়েন্দাদের হাতে রয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গত ১৩ ডিসেম্বর মারিয়াকে গ্রেপ্তার করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রিন জোন রিসোর্টের দুটি সিসিটিভি ফুটেজ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। রিসোর্টটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিদর্শন করে তল্লাশি করেছেন। এছাড়া রুম সার্ভিসবয় হাবিবুর রহমান সিয়ামকে র‌্যাব জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছে গ্রিন জোন রিসোর্টের ম্যানেজার রফিকুল ইসলাম।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী