হোম > জাতীয়

কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে হাদির জানাজা

আতিকুর রহমান নগরী

শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় মানুষের ঢল। ছবি : আমার দেশ

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির লাশ মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে।

শনিবার দুপুরের দিকে অ্যাম্বুলেন্সে করে তার লাশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। আর কিছুক্ষণের মধ্যে তার জানাজা শুরু হতে যাচ্ছে।

এর আগে শনিবার বেলা ১১টা ৪৫ তিনিটে হাদির ময়নাতদন্ত শেষ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক ওসমান হাদি। গতকাল সন্ধ্যায় ৬টার দিকে বাংলাদেশে পৌঁছে হাদির লাশ। পরে সেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়।

জুলাইযোদ্ধা কারিনার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা শহরকে ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম

রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

তাপপ্রবাহ-বৃষ্টিপাত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

শাহজালালে একসঙ্গে ৩৭ হাজার যাত্রী পাবেন উচ্চগতির ইন্টারনেট সুবিধা

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

ত্রুটিপূর্ণ যানবাহনের কারণেই অধিকাংশ সড়ক দুর্ঘটনা: সড়কমন্ত্রী

১৪ বারের মতো পিছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

হাম ও উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪১৫