হোম > জাতীয়

৯৯৯: ঈদুল আজহায় চাঁদাবাজির অভিযোগসহ ১৪ হাজার কল

ঢাবি সংবাদদাতা

জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন

হাট, রাস্তা, নদীসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগ নিয়ে ঈদুল আজহায় জরুরি পুলিশি সেবা পেতে ১৩ হাজার ৮৩১ ব্যক্তি কল করেছেন। গত ৫ থেকে ১৩ জুন ছুটি চলাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এসব কল এসেছিল। পরে খোঁজ নিয়ে তাদের সমস্যা সমাধান করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

তারা জানিয়েছে, ঈদুল আজহায় এবার গত ৯ দিনে অনেক কল এসেছে। তার মধ্যে জরুরি পুলিশি সেবা পাওয়ার জন্য ১৩ হাজার ৮৩১ জন, অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৩ জন, ফায়ার সার্ভিসের সেবার জন্য ৭৯৫ জন ও অন্যান্য জরুরি সেবার জন্য ১৫ হাজার ৬১৯ জন কল করেছেন।

আরও জানানো হয়েছে, ঈদুল আজহা সংক্রান্ত কলে মোট এক হাজার ২৭১ জন কলারকে বিভিন্ন সেবা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাটে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, নদীতে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান-মলম পার্টি এবং শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ।

তবে যেসব বিষয়ে বেশি সেবা দেয়া হয়েছে তার মধ্যে মারামারি সংক্রান্ত ৪ হাজার ১০২টি, বিভিন্ন কারণে কাউকে আটকে রাখা সংক্রান্ত বিষয়ে এক হাজার ২১৪টি, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবা এক হাজার ৬২টি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে ৯৯২টি।

লোডশেডিং কমাতে বিদ্যুৎ সাশ্রয়ে আনসার-ভিডিপির প্রচারণা

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

বিদেশের কারাগারে বন্দি ১০০৬৬ বাংলাদেশি

৪১ দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

‘মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের মাসব্যাপী ইসলামি বইমেলা

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার