হোম > জাতীয়

ঢাকায় উদীচীর কার্যালয়ে আগুন

আতিকুর রহমান নগরী

ছবি : সংগৃহীত

রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন গণমাধ্যমকে বলেন, আধা ঘন্টা আগে উদীচী কার্যালয়ে হামলা হয়েছে। আমি সেখানে যাচ্ছি। এখন পথে আছি। পরে বিস্তারিত জানাব।

সংগঠনটির একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর বলেন, আমাদের কার্যালয়ে এখন আগুন জ্বলছে। আমাদের কক্ষটি একটু ভেতরের দিকে। সেই কক্ষেও আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আমরা বাইরে আছি। আগুন নেভানোর চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে আগুনের খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট সেখানে গেছে। পরে সেখানে আরো একটি ইউনিট যোগ দেয়।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

ফায়ার সা‌র্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজীনা ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উদীচী শিল্পীগো‌ষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে সাংবাদিকদের বলেন, যারা দেশকে অস্থি‌তিশীল করতে চায়, তারা আগুন দিয়েছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী