হোম > জাতীয়

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় কঠোর বিল্ডিং কোড বাস্তবায়নের তাগিদ

স্টাফ রিপোর্টার

দেশে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, গবেষণা জোরদার এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই।

শুক্রবার (২৪ এপ্রিল) সেগুনবাগিচার ডিআরইউয়ের শফিকুল কবির মিলনায়তনে ভূমিকম্প: পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারে লিখিত বক্তব্যে এসব কথা বলা হয়।

প্রগতিশীল প্রকৌশলী পরিকল্পনাবিদ ও স্থাপত্য সমাজ সংগঠনের সভাপতি প্রকৌশলী মীর মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

সেমিনারে বুয়েটের 'পুরকৌশল, বিভাগের অধ্যাপক মোহদী আমেদ আনসারি, নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ খন্দকার নিয়াজ রহমান, রুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ অধ্যাপক মো: সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

তারা জানান, ২০২৫ সালের ২১ নভেম্বর ৫.৪ মাত্রার ভূমিকম্পসহ সাম্প্রতিক ঘটনাগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। ২০২৬ সালের প্রথম চার মাসেই বাংলাদেশ ও আশপাশে প্রায় শতাধিক ভূমিকম্প রেকর্ড হয়েছে, যার মধ্যে ১৫–২০টি মানুষ অনুভব করেছে যা বাড়তি ঝুঁকির ইঙ্গিত দেয়।

লিখিত বক্তব্যে আলোচকরা আরও বলেন, দেশে পর্যাপ্ত সিসমোগ্রাফ ও তথ্য সংগ্রহ ব্যবস্থা না থাকায় গবেষণা ব্যাহত হচ্ছে। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে যন্ত্রপাতি স্থাপন করা হলেও অর্থ ও জনবল সংকটে তা কার্যকর নেই। ফলে বিদেশি উৎসের তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে।

তারা আরও বলেন, ২০২০ সালের বিল্ডিং কোডে ভূমিকম্প জোন নির্ধারণ করা হলেও নতুন তথ্য অনুযায়ী তা হালনাগাদ জরুরি। একইসঙ্গে ভবন নির্মাণে নকশা অনুমোদন ও বাস্তবায়নে তদারকির ঘাটতি রয়েছে। অতীতে রানা প্লাজা ধসের মতো ঘটনা থেকেও যথাযথ শিক্ষা নেওয়া হয়নি।

বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন, নিরাপদ অবকাঠামো গড়তে পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়ানো, নির্মাণে লাইসেন্স ও সার্টিফিকেশন বাধ্যতামূলক করা এবং দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত উদ্ধার দল, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তারা।

সেমিনারে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগকে ভাগ্যনির্ভর হিসেবে না দেখে বিজ্ঞানভিত্তিক প্রস্তুতি গ্রহণই পারে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে।

খাল খননের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থার উন্নয়ন হবে: সংস্কৃতিমন্ত্রী

অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন মনে রাখার মতো হবে: এ্যানি

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু

স্থিতিশীলতা নষ্ট করলে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী

একটি জাতীয় দিবসের তারিখ পরিবর্তন

বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ সংস্কার, অর্থনীতি ও আওয়ামী লীগের ভবিষ্যৎ

‘জুলাই না হলে মন্ত্রী হতে পারতাম না’; এমপিদের বেতন প্রদানের দাবিতে নুরের সংহতি

ঢাকায় অন্তর্ভুক্ত হচ্ছে পূর্বাচল, এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের খসড়া

একদিনেই রাজধানীসহ তিন স্থানে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ