হোম > জাতীয়

পাকিস্তানে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া

আতিকুর রহমান নগরী

পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) ২৬তম লেডি ক্যাডেট কোর্সের কোর্স স্পোর্টস সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মাওয়া ‘কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল’ পেয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির তার হাতে এ সম্মাননা তুলে দেন।

শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক্স হ্যান্ডলে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে অনুষ্ঠিত এ পাসিং আউট প্যারেডে অংশ নেন ১৫২তম পিএমএ লং কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স, ২৬তম লেডি ক্যাডেট কোর্স ও ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের ক্যাডেটরা। জান্নাতুল মাওয়া ২৬তম লেডি ক্যাডেট কোর্সে অংশ নিয়েছিলেন।

ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ ও নাইজেরিয়াসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের প্রশিক্ষণার্থীরাও এ অনুষ্ঠানে অংশ নেন।

প্যারেডে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কৃতিত্বপূর্ণ ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তাদের মধ্যে ১৫২তম পিএমএ লং কোর্সের একাডেমি সিনিয়র আন্ডার অফিসার আহমেদ মুজতবা আরিফ রাজা পান মর্যাদাপূর্ণ সোর্ড অব অনার, আর ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার জোহাইর হোসেন পান রাষ্ট্রপতির স্বর্ণপদক।

কৃষির তিন প্রকল্পে নতুন পিডি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার

রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: টুকু

বিশ্বমঞ্চে বাংলাদেশি স্থপতিদের তুলে ধরতে চায় সরকার: মাহ্‌দী আমিন

পদত্যাগকারী এমপি কি বিচারের মুখোমুখি হয়েছেন, প্রশ্ন মারদিয়া মমতাজের

কর্মসংস্থান সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে সরকার

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: মঈন খান

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: আমিনুল হক

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির