হোম > জাতীয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দেশে ফেরার পর

প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

স্টাফ রিপোর্টার

ছবি: ভিডিও থেকে নেওয়া

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যেহেতু সংশ্লিষ্ট কর্মকর্তা নিজ থেকে তার বক্তব্য প্রত্যাহার করে রিজয়েন্টার দিয়েছেন, তাই তার প্রতি অতিরিক্ত কঠোর না হয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত অপেক্ষা করাই যুক্তিযুক্ত।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, কোনো গণতান্ত্রিক সরকারই গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করতে পারে না।

তিনি বলেন, ‘রাষ্ট্র যখন সঠিক বিচারিক প্রক্রিয়ায় শাস্তি ও মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা প্রয়োগ করে, তখনই তা প্রকৃত রাষ্ট্র হয়ে ওঠে। বিচারহীনভাবে হত্যা করা হলে অপরাধীদের সঙ্গে রাষ্ট্রের কোনো পার্থক্য থাকে না। প্রয়োজনীয় আইনি ব্যবস্থার মাধ্যমে অপরাধীকে ধরে এনে বিচার ব্যবস্থার হাতে সোপর্দ করাই রাষ্ট্রের মূল লক্ষ্য।

তথ্য উপদেষ্টা আরও বলেন, রাতের ভোটের মাধ্যমে অন্যায্যভাবে ক্ষমতা ধরে রাখার কোনো ইচ্ছা এই সরকারের নেই, ফলে জনগণের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ সরকার করবে না।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই অন্যায়ের পরিণতি তাদের ভোগ করতে হবে।’

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘কোনো মানুষ মারা যাওয়ার পর তার মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ সাধারণ মানুষ কখনোই পছন্দ করে না। যারা এমন অপকর্ম করে, তারা সমাজে চূড়ান্তভাবে নিন্দিত হবে এবং তাদের এই অপকর্মের জন্য কোনো সমর্থন মিলবে না।’

‘আইজিপি সাহেব, পুলিশকে বিতর্কিত করলেন, সরকারকেও বিব্রত করলেন’

মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩, মামলা ৩৮

ঢাকাজুড়ে ছিনতাই ও ডাকাতি অনেক বেশি বেড়েছে: সাদিক কায়েম

বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান

লন্ডনে বাংলাদেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার নিয়ে জাস্টিস ফর জুলাই ইউকের প্রতিবাদ সভা

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনার

দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি নগরীতে বিনিয়োগ চায় বাংলাদেশ

বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে