হোম > জাতীয়

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বিশ্বব্যাপী নজির: ওসমান হাদি

আতিকুর রহমান নগরী

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে “বিশ্বের জন্য নজির” হিসেবে আখ্যায়িত করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সোমবার বিকেল ৩টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পৃথিবীর কোনো ক্ষমতা চিরস্থায়ী নয় এবং কোনো শাসক অনন্তকাল জনগণকে দমন করে টিকে থাকতে পারে না। এই রায়ের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি হয়েছে।

হাদি আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত উল্লেখ করেছে, মামুনের অপরাধের মাত্রা অনুযায়ী তার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল। তবে তিনি আদালতকে সহায়তা করায় সাজা কমানো হয়েছে। হাদির ভাষ্য, শহীদ পরিবাররা মনে করেছেন মামুনের অন্তত যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত জুলাই–আগস্টের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হিসেবে বিবেচনায় মামুনের সর্বোচ্চ সাজা কমিয়ে পাঁচ বছর করা হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ দুপুরে দুই ঘণ্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পাঠ শেষে বিকেল ২টা ৫০ মিনিটে এই রায় ঘোষণা করে।

এসআর

সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার

স্পিকারের চেয়ার ফাঁকা রেখেই যেভাবে শুরু হবে সংসদ অধিবেশন

অধিবেশন শুরুর আগেই উত্তাপ

বায়ুদূষণ দূষণ রোধে বাংলাদেশের সাথে কাজ করতে চায় চীন

নাফিজকে বহনকারী সেই রিকশাচালককে সংসদ অধিবেশনে আমন্ত্রণ

এইচএসসি ২০২৬-এর ফরম পূরণের সময় বাড়লো

সারা দেশে পাঁচদিন বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

অতিরিক্ত জ্বালানি সরবরাহ চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করা হবে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যের কোটায়: আইনমন্ত্রী