হোম > জাতীয়

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

আমার দেশ অনলাইন

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।

সভায় জানানো হয়, আগামীকাল সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। এরপর মঙ্গলবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সৌদিতে হামলায় বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা

রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল দূতাবাস

রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা তিন হাজার যাত্রী

দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, বাড়ছে কোচ