হোম > জাতীয়

সেই ‘বিতর্কিত’ শিক্ষক নাদিরাকে এবার টাঙ্গাইলে বদলি

ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননা

স্টাফ রিপোর্টার

ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননার অভিযোগে ওএসডি হয়ে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করার সাত দিনের মাথায় আবারও বদলি করা হয়েছে সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে। এবার তাকে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে সংযুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

উপসচিব মাহবুব আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা নাদিরা ইয়াসমিনকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতন ক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি হিসেবে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে সংযুক্ত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নাদিরা ইয়াসমিনকে আগামী ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায়, তাকে ওই দিন বিকেলেই তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে এবং পিডিএস (পোস্টিংয়ের অ্যান্ড ডিউটি সিস্টেম) মাধ্যমে অবমুক্ত ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এর আগে, গত ২৫ মে ধর্ম অবমাননার অভিযোগের পর তাকে নরসিংদী সরকারি কলেজ থেকে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আবার নতুন আদেশে তাকে বদলি করা হলো।

জানা গেছে, নরসিংদী সরকারি কলেজে কর্মরত অবস্থায় নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননার বহু অভিযোগ রয়েছে। এসব অভিযোগে শিক্ষার্থীদের পক্ষ থেকে তার অপসারণ ও শাস্তি দাবিতে কলেজ কর্তৃপক্ষ ছাড়াও স্থানীয় জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।

একপর্যায়ে তাকে অপসারণে সমাবেশ করে আলটিমেটাম দেয় হেফাজতে ইসলাম। সংগঠনটির দাবি, নাদিরা ইয়াসমিন ইসলামবিরোধী বক্তব্য দিয়েছেন এবং কোরআনের আইনের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এ নিয়ে বিক্ষোভের পাশাপাশি জেলা প্রশাসককে স্মারকলিপিও দেওয়া হয়। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তাকে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করে সরকার।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত