হোম > জাতীয়

তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বুধবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তুরস্কের রেডিও, টেলিভিশন এবং আনাদোলু এজেন্সির সঙ্গে বাংলাদেশ বেতার, বিটিভি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার তুরস্কের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র গতিশীল করতে আগ্রহী।

সাক্ষাতে দুই দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে তুরস্ক দূতাবাসের কাউন্সিলর বোরা তাসডিলেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত