হোম > জাতীয়

গাবতলীতে শীতার্ত ৩০০ জনকে শীতবস্ত্র দিলো বিজিবি

স্টাফ রিপোর্টার

রাজধানীর গাবতলীতে বৃহস্পতিবার সকালে উত্তর সিটি কর্পোরেশনের কাঁচাবাজার এলাকায় ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)।

ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসান এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসেনসহ বিজিবির বিভিন্ন পদবীর সৈনিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচণ্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় আজ বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর পক্ষ থেকে ৩০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ