হোম > জাতীয়

কনভেতে একসঙ্গে ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধির অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার

দেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি চলছে কনভের ভার্চুয়াল প্লাটফর্মে। দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘ইনট্রোডাকশন টু ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্সট্রুমেন্টস ফর ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক ওই জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির অনলাইন টেকনোলজি পার্টনার কনভে।

ইতোমধ্যে এই প্লাটফর্মে দেশের একটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে দেশ বিদেশের পাঁচ শতাধিক প্রতিনিধি যুক্ত হয়েছেন। যেখানে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ দেশবিদেশের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিত্ব ছিল।

রাজধানীর পরিকল্পনা বিভাগে আয়োজিত হাইব্রিড মোডের ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নেদারল্যান্ডস, জার্মানি, সুইজারল্যান্ড ও সুইডেনের দূতাবাসের প্রতিনিধিরা এবং ইউএনডিপি, জিসিএফ, সিভিএফ, ভি২০, আইআইএক্স, এফসিবিও, ও জিএ ক্যাপিটালের আন্তর্জাতিক প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, পাঁচ শতাধিক অংশগ্রহণে মিটিং স্মুথ ও ফ্রিকশনলেস করার অভিজ্ঞতা হাতে গোনা দু’একটি গ্লোবাল প্রডাক্টের আছে। কনভে সে জায়গাটা এখন ক্লেইম করছে এখন।

এর আগে বিশ্বখ্যাত জুম, গুগল মিট কিংবা টিমসকে ছাপিয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ‘কনভে’তে অনুষ্ঠিত হয়েছিল ক্ষমতাধর রাষ্ট্রের জোট জি২০-র সিডসসা সভা।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান