হোম > জাতীয়

সার উত্তোলন ও ডিলার নিয়োগ পর্যবেক্ষণে তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি

স্টাফ রিপোর্টার

সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য ৩ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির অপর দুই সদস্য হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, এ কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরীবিক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, কৃষি মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা করব।

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস করবে ইউজিসি

ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখ্যান, ‘দ্বি-লিঙ্গ নীতি’র দাবি

৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগ পেলেন ১৮৪ জন

ভারতের সঙ্গে দেশবিরোধী তিন চুক্তি এখনো বহাল

ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ, খরচ দেবে প্রতিষ্ঠান

গণতন্ত্র কোনো যান্ত্রিক ব্যবস্থা নয়, এটি মানসিকতার বিষয়: তথ্যমন্ত্রী

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধে সরকারের কোনো মানসিকতা নেই: তথ্যমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী