হোম > জাতীয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

স্টাফ রিপোর্টার

২০২৬ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। টানা চার দিন পরীক্ষা চলার পর ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের বৃত্তি পরীক্ষা।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ-সংক্রান্ত একটি চিঠি জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার তারিখ সমন্বয় করে নতুন সময়সূচি দেশের মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, প্রথম দিন ২৮ ডিসেম্বর (সোমবার) বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) ইংরেজি, তৃতীয় দিন ৩০ ডিসেম্বর (বুধবার) প্রাথমিক গণিত এবং শেষ দিন ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ, শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষার জন্য আড়াই ঘণ্টা সময় পাবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে পরীক্ষা আট দিন পিছিয়ে ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দিতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নৌপরিবহন অধিদপ্তরের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআরবির সফটওয়্যার

কোনো দেশপ্রেমিক মানুষ আ.লীগ করতে পারে না: আমান আযমী

নির্মাতা আতিক জামান গ্রেপ্তার

আজহারীর মাহফিলে আল্লামা সাঈদীর স্মৃতিচারণ করে আবেগপ্লুত ভূমিমন্ত্রী

শুরু হচ্ছে আযান অলিম্পিয়াড, খোঁজা হবে সেরা মুয়াজ্জিন

দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা

অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার

৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ, প্রকাশ গেজেট