হোম > জাতীয়

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি

স্টাফ রিপোর্টার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে বদলি করা হয়েছে। তাকে সরিয়ে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদিকে আরেক প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য মো. রুহুল আমীনকে (সচিব) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর প্রশাসনে বদলের হাওয়ার মধ্যে মোখলেস উর রহমানকে অবসর থেকে ফিরিয়ে এনে ২০২৪ সালের অগাস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়।

মোখলেস উর রহমান ১৯৮২ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি অতিরিক্ত সচিব থাকা অবস্থায় ২০১৫ সালে তাকে অবসরে পাঠিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার তাকে ফিরিয়ে এনে জ্যেষ্ঠ সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না