হোম > জাতীয়

তিন ধাপে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ কমিশনের

আতিকুর রহমান নগরী

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় পদ্ধতি চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে ঐকমত্য কমিশন। এতে আইনি ভিত্তি দেওয়াসহ তিনটি ধাপে সংস্কার বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রথম ধাপে গণঅভ্যুত্থানকে ভিত্তি ধরে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করা, দ্বিতীয় ধাপে আদেশের প্রশ্নে গণভোট এবং সর্বশেষ ধাপে আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা (সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ) দিয়ে বাস্তবায়নের কথা রয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

সংবাদ সম্মেলনে গণভোট সময় নিয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারির পর জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো সময় গণভোট করার সুপারিশ করেছে কমিশন। গণভোটের সময় নিয়ে ঐকমত্য কমিশন সরকারকে সুনির্দিষ্ট কোনো সময় সীমার প্রস্তাব দেয়নি।

জুলাই সনদ বাস্তবায়নে কমিশন দুইটি বিকল্প প্রস্তাব দিয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন, দুইটি প্রস্তাবের অধিকাংশ বিষয় একই। দুই সুপারিশে জুলাই জাতীয় সনদে সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ নামে একটি আদেশ জারি; এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট নেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিন (৯ মাস) সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো এ সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। ঐকমত্য কমিশন এ সুপারিশ দিয়েছে বলেও জানান তিনি।

দুই প্রস্তাবের পার্থক্য নিয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, সরকার চাইলে সংস্কার প্রস্তাবগুলো বিল আকারে গণভোটে দিতে পারে অথবা জুলাই সনদ আকারে দিতে পারে। যে সময় আছে তাতে বিল আকারে দেওয়া সম্ভব।

আলী রীয়াজ বলেন, দুইটি প্রস্তাবের অধিকাংশ বিষয় একই। দুই সুপারিশে জুলাই জাতীয় সনদে সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ নামে একটি আদেশ জারি; এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট নেওয়ার কথা বলা হয়েছে।

গণভোট সময় নিয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ জানান, গণভোটের সময় নিয়ে ঐকমত্য কমিশন সরকারকে সুনির্দিষ্ট কোনো সময় সীমার প্রস্তাব দেয়নি। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারির পর জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো সময় গণভোট করার সুপারিশ করেছে কমিশন।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের