হোম > জাতীয়

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বিশেষ প্রতিনিধি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন।

সিনিয়র সচিবদের মধ্যে রয়েছেন- মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান। সচিবদের মধ্যে মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. একেএম মতিউর রহমান ও শফিউল আজিম।

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এসব কর্মকর্তা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সিনিয়র সচিব ও সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

পৃথকভাবে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

ক্ষমতা ভোগের জন্য নয়, এটা দায়িত্ব: প্রেস সচিব

হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান