হোম > জাতীয়

ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, কাল গায়েবানা জানাজা

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও জননিরাপত্তার অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি। কর্মসূচি থেকে উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি আগামীকাল তার গায়েবানা জানাজা পড়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশ শেষে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি জাহিদ আহসান ঘোষণা দেন, 'আগামীকাল শুক্রবার বাদ আসর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর গায়েবানা জানাজা আদায় করা হবে।'

সমাবেশে জাহিদ আহসান স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করে বলেন, 'শেখ হাসিনার বিচার এই বাংলাদেশেই হবে তবে তা জাহাঙ্গীরের হাত দিয়ে নয়। আমরা তার কাছে কাউকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি না কারণ তিনি এই পদে বসারই অযোগ্য। দায়িত্বজ্ঞানহীন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনো দাবি জানানো যায় না।'

বিক্ষোভকালে নেতাকর্মীরা 'সচিবালয় না রাজপথ, রাজপথ-রাজপথ', 'এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়', 'জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই হবে এক সাথে' সহ বিভিন্ন স্লোগান দেন।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী