হোম > জাতীয়

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের মাঝে আজ ত্রাণ সামগ্রী সম্বলিত কিটবক্স বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা লাঘব করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে আমরা অবিলম্বে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছি। এই কিটবক্সগুলো তাদের সাময়িক সংকট মোকাবিলায় সহায়তা করবে।”

তিনি আরও জানান, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তালিকাভুক্ত করে পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় মাঠপর্যায়ে কাজ করছে যাতে কেউ অবহেলিত না থাকে।

উপদেষ্টা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২,০০০ (দুই হাজার) শিশু পরিবারের মাঝে কিটবক্স বিতরণ করেন। কিটবক্সে মশারি, খাদ্যসামগ্রী, পানির জার, টুথপেস্ট ও ব্রাশ, টাওয়াল, টর্চলাইট, কম্বলসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

উপদেষ্টা বলেন, “বাচ্চাদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে। সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে বাচ্চাদের বই, খাতা, কলম এবং স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও জানান, বড় ধরনের সাহায্য যেমন ঘর নির্মাণে গণপূর্ত মন্ত্রণালয়, মসজিদের ক্ষয়ক্ষতি মেরামতে ধর্ম মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় তৎপর রয়েছে।

উপদেষ্টা বলেন, “সবার সহযোগিতায় এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট সকলে এগিয়ে আসবে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই ত্রাণ কার্যক্রমকে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেন এবং দ্রুত পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা জানান।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান, ইউনিসেফ চাইল্ড প্রটেকশন বিভাগের প্রধান নাটালি ম্যাককলি, সিএসপিবি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. সাদিকুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসআর

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের