হোম > জাতীয়

নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

বিয়াম ফাইন্ডেশনে প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। শনিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাইন্ডেশনের তৃতীয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় ছিল। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন।

তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর আত্মবিশ্বাসী ও শৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে চাইলে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে বিয়াম ফাইন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এমবি

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা

হাম উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু

আমরা চাই, বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে এবং সমাধানের পথ বের করবে