হোম > জাতীয়

আগুনে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্র্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের জন্য পাঁচটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে উপজেলার মাসকরা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ তথ্য জানান।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ধানের শীষে ভোট দেয়ায় বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা’ শীর্ষক একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রীর নজরে আসে। মানবিক বিবেচনায় তিনি তাৎক্ষণিক তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় আজ বিকেলে উপজেলার মাসকরা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সংগঠনের সদস্য মাসুদ রানার নেতৃত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

মোকছেদুল মোমিন মিথুন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেই আমরা। একইসঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা, আমরা বিএনপি পরিবার এ সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপি নেতা কামরুল হুদা বলেন, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সেই দায়িত্ববোধ থেকে সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

উল্লেখ, গত ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের ওই গ্রামে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে কৃষক মিলনসহ অন্তত পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে তারা সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করেন।

এ সময় গুরুতর আহত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান মাসুমকে প্রধানমন্ত্রীর পক্ষে চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়।

আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের

তুম হামসে মোহাব্বত করো, হাম বেওফাই করেঙ্গে নেহি: সংসদে পার্থ

সচিবালয়ে দর্শনার্থীদের পাস নিয়ে নতুন নির্দেশনা

বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই আ.লীগের: পার্থ

ডিজিটাল আইনগুলো মত প্রকাশে এখনো ঝুঁকিপূর্ণ

বঙ্গোপসাগর উত্তাল, কালবৈশাখী ঝড় ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস

সবাই আমাকে ভালোবেসে কচলায়: সংসদে বিরোধীদলীয় নেতা

ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটি মিলবে যেভাবে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তর