হোম > জাতীয়

আজিমপুরে পিকআপের ধাক্কায় অটোচালক নিহত

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

রাজধানীর লালবাগের আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় পিকআপের ধাক্কায় আমজাদ হোসেন (৬৮) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আমজাদ হোসেনের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার জৈনকি গ্রামে। তার বাবার নাম মৃত ধলা মিয়া। তিনি পরিবারের সাথে ফার্মগেট এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ছেলে সাকিব জানান, তার বাবা অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মতো আজ সকালে তিনি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। পরে তারা খবর পান, আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তার বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা