হোম > জাতীয়

পার্বত্য চট্টগ্রামের লামায় যাচ্ছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

স্পোর্টস রিপোর্টার

বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং সেখানকার ত্রিপুরা খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আজ বিকালে তিনি সেখানে যাচ্ছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে, বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এবং পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের সঙ্গে দেখা করেন, যাদের অস্থায়ী বাড়িতে হামলার সময় আগুন দেওয়া হয়েছিল।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য ও ত্রাণসামগ্রী সরবরাহ করেছে জেলা প্রশাসন।

জেলা কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর লামার কাছে একটি গ্রামে স্থায়ী বাড়ি রয়েছে। আগুন দেওয়া ঘরগুলো ছিল তাদের অস্থায়ী ‘টং’।

অগ্নিসংযোগের ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এতে ত্রিপুরা সম্প্রদায়ের একজন প্রবীণ সদস্য এই ঘটনার জন্য ছয় ত্রিপুরা খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য এবং একজন বাঙালি মুসলমানকে আসামি করেছেন। প্রেস উইং জানিয়েছে, এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ত্রিপুরা সম্প্রদায়ের সদস্যদের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এই শত্রুতার জেরে অগ্নিসংযোগ করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানানো হয়, পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দোষীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকার এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ