হোম > জাতীয়

ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা

আমার দেশ অনলাইন

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক (বামে) ও প্রবাসে থাকা সাংবাদিক ইলিয়াস হোসাইন (ডানে)।

সম্প্রতি একটি ভিডিওতে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন প্রবাসে থাকা সাংবাদিক ইলিয়াস হোসাইন। এর প্রতিক্রিয়ায় নুরুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে

পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের মতো ইউটিউবারদের বক্তব্য এড়িয়ে চলতে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানান। তার এই পোস্টে প্রায় লক্ষাধিক মানুষ রিঅ্যাকশন দেন। যেখানে এক লাখেরও বেশি রিঅ্যাকশনের মধ্যে ৯০ হাজারেরও বেশি রিঅ্যাকশন পড়েছে ‘হা হা’-তে।

শুক্রবার নিজের পোস্টে নুরুল হক জানান, ‘আমার সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের বলবো পিনাকী, ইলিয়াসের মতো ভাড়াটে ইউটিউবারদের কথার গুরুত্ব না দিয়ে জাস্ট ইগনোর করুন। এরা আলোচনায় থাকতে এবং এদের ভিউ ব্যবসা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আজেবাজে কথা-বার্তা বলে গুজব, প্রোপাগাণ্ডা ছড়ায় । কারণ, সাধারণ কোন বিষয় নিয়ে কথা বললেও তো ওদের ভিউও হবে না আর কেউ টাকা-পয়সা দিয়ে এজেন্টও বানাবে না।’

তিনি বলেন, ‘দেশে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তারা দেশে থাকেন না এবং দেশেও আসেন না।

পোস্টের শেষ দিকে ওই ইউটিউবারদের ‘আবর্জনার ভাগাড়’ উল্লেখ করে নুরুল হক বলেন, ‘দুর্গন্ধ ছড়ায়। আপনি এড়িয়ে চলুন।’

এর আগে সাংবাদিক ইলিয়াস তার ভিডিওতে নুরুল হকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন। ইলিয়াস দাবি করেছেন, ‘২০১৯ সালে ডাকসুর ভিপি হওয়ার পর থেকে তার ও তার পরিবারের ভাগ্য নাটকীয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে। তার বাবা ইদ্রিস হাওলাদার একসময় অন্যের জমিতে ধান চালের ওজন মাপার কাজ করতেন (যাকে স্থানীয় ভাষায় কয়েলদার বা ইদ্রিস কয়েল্লা বলা হয়)। ভিপি নুরুর সুপারিশ ও ক্ষমতার জোরে পটুয়াখালীর গলাচিপায় তার মামা, চাচা, ভাগ্নে এবং শ্বশুরবাড়ির লোকদের নিয়ে এক বিশাল ‘নুরুতন্ত্র’ গড়ে উঠেছে, যেখানে প্রশাসন ও সরকারি দপ্তরগুলো তাদের কথায় ওঠাবসা করে।’

তিনি আরো দাবি করেন, ‘নুরু ও তার সন্ত্রাসী বাহিনী এলাকায় চাঁদাবাজি, জমি দখল, ঘরবাড়ি ভাঙচুর ও দরিদ্রদের সরকারি চাল আত্মসাতের মতো নানা অপকর্মে লিপ্ত রয়েছে। সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ ও ডজনখানেক ডাকাতি ও হত্যা মামলার আসামি সোলায়মান সোহেল, বায়েজিদ এবং স্বয়ন এখন নুরুর ছত্রছায়ায় এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।’

এছাড়া গলাচিপা ও দশমিনায় পলাতক আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজ এবং দলীয় গুরুত্বপূর্ণ পদ দিয়ে পুনর্বাসন করা হচ্ছে বলেও দাবি করা হয় তার এই ভিডিও ক্লিপে। বলা হচ্ছে, নুরুল হকের বেপরোয়া দুর্নীতির কারণে স্থানীয় বিএনপি ও ত্যাগী কর্মীরা চরম কোণঠাসা হয়ে পড়েছেন।

এমএমআর

শপথ নেওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রীর আস্থাই বড়, দায়িত্ব যেখানেই হোক নিষ্ঠার সঙ্গে কাজ করব: হুমায়ুন কবির

গুণীজনের স্বীকৃতি তরুণদের ভালো কাজে অনুপ্রাণিত করবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি

আগামীকাল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শপথ নিলেন দুই প্রতিমন্ত্রী

শপথ নিলেন চার মন্ত্রী

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল