হোম > জাতীয়

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৭৪ জন, সন্দেহজনক রোগী ১৩৩৮

আমার দেশ অনলাইন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে ১ হাজার ৩৩৮ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া দুজনের একজন ময়মনসিংহ বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। তবে নিশ্চিত হামজনিত মৃত্যুর কোনো ঘটনা এ সময়ে রেকর্ড করা হয়নি।

এ সময়ে নতুন করে ১ হাজার ২৬০ জন হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৯ জন। নতুন করে হাম নিশ্চিত হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭ জন, সিলেটে ৩০ জন, চট্টগ্রামে পাঁচজন ও রংপুরে দুজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ৩৭৪ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময় সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জনে।

এই সময়ে হাম সন্দেহে মোট ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১০৫। এছাড়া হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন।

নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে যা বললেন শফিকুল আলম

আসিব, আসিব বলিয়া কতদিন পার হবে—এগুলোতে আমাদের নজর নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে মরিয়া পাকিস্তান

৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা

নারী নির্যাতন প্রতিরোধে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

আবাসন খাতে যোগসাজশে প্রতারণা করা হচ্ছে: টিআইবি

আ.লীগের আমলে গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ

শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক অবস্থানে আনসার ব্যাটালিয়ন