হোম > জাতীয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সর্মথন জানিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (১১ ফেব্রয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে।

তবে সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, এ ক্ষেত্রে কোন প্রকার ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে যেন যে কোনো পরিবর্তন নয়, বরং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুন্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার হয়।

উল্লেখ্য, আগামীকাল (বৃহস্পতিবার) সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হবে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা

‘ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ’

পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় সরকার: পর্যটনমন্ত্রী