হোম > জাতীয়

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে

আশুলিয়ায় মজুরি বোর্ড চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত।

পোশাকশিল্পের মালিকপক্ষ নতুন মজুরি নির্ধারণের প্রস্তাব না দিলেও আইন অনুযায়ী শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টস লিমিটেডের কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কারখানাটি পরিদর্শন করে। এ সময় বোর্ডের কর্মকর্তারা কারখানার সার্বিক কর্মপরিবেশ ঘুরে দেখেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। শ্রমিকদের বর্তমান বেতন কাঠামো, জীবনযাত্রার ব্যয়, মজুরি নিয়ে প্রত্যাশা ও কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন চেয়ারম্যান। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি।

আজাদ সুবহানী বলেন, কারখানা পরিদর্শন মূলত সরেজমিনে তথ্য সংগ্রহের অংশ। নিয়মিত দাপ্তরিক কাজ ও সভার পাশাপাশি আইন অনুযায়ী সাক্ষ্য এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য বিভিন্ন কারখানা পরিদর্শন করা হচ্ছে।

মালিক ও শ্রমিক—কোনো পক্ষের সঙ্গেই বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। বোর্ডে শ্রমিক প্রতিনিধি রয়েছেন। অন্যদিকে মালিকপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কি না, তা বলার সময় এখনো আসেনি।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ২৩ নভেম্বরের মধ্যে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। তবে তারা প্রস্তাব না দিলেও বোর্ড আইনানুগ প্রক্রিয়ায় মজুরি নির্ধারণের কাজ চালিয়ে যাবে।

মজুরি বোর্ড চেয়ারম্যান বলেন, কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। তবে আইন অনুযায়ী নির্ধারিত ব্যবস্থা, নির্দেশক ও সূচক অনুসরণ করেই নতুন মজুরি নির্ধারণ করা হবে।

অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী

আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

সর্বস্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে

জাতীয় তাফসির প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন মাহমুদুল হাসান ও নাঈমুর রহমানের

চরমোনাইয়ের মাহফিলের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রীর জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব

আ.লীগের সহিংসতা বন্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে শাহবাগে সমাবেশ

মামলার বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনতে হবে: প্রধান বিচারপতি