হোম > জাতীয়

সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেল ৭০ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার

বুধবার দুই শিক্ষা প্রতিষ্ঠানের ৭০জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন। বেলা পৌনে ২টায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এবং রাজধানীর মিরপুরের চেতনা মডেল একাডেমির বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবনে আসেন। এ সময় তারা সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখেন এবং পরে সংসদ ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খান।

বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে তারা সংসদের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন গ্যালারিতে বসে অধিবেশনের দিনের বৈঠক প্রত্যক্ষ করেন। এ সময় তাদের সঙ্গে হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের ৫ জন শিক্ষক এবং রাজধানীর মিরপুরের চেতনা মডেল একাডেমির ৩ জন শিক্ষকও উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্যালারিতে বসে সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বুধবার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে শিক্ষার্থী ও শিক্ষকরা অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পেলেন।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শুরু হয় চলতি অধিবেশনের দিনের কার্যসূচি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর গৃহীত নোটিশসমূহের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সংসদীয় স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।

এমই

অধিদপ্তরের কাছে পাত্তাই পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি