হোম > জাতীয়

নতুন মন্ত্রীদের সাক্ষাৎ, সচিবালয়ে দর্শনার্থীদের চাপ

স্টাফ রিপোর্টার

নতুন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ অনেকের কাছে একটা কাঙ্ক্ষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ আসছেন নতুন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে। আবার কেউ আসছেন মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। এছাড়াও বিভিন্ন দপ্তর প্রধান এবং সাংগঠনিক লোকদের চাপ তো আছেই।

রোববার সকাল থেকেই সচিবালয়ে স্বাভাবিক দিনের তুলনায় লোকজন বেশি দেখা গেছে। আজ গাড়ি চাপও বেশি আছে।

সচিবালয়ে আসা কয়েকজন দর্শনার্থীর সাথে আমার দেশের কথা হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বেশ কয়েকজন নেতা জানান, শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও ফুল নিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানাতে আসেন।

সচিবালয়ে নিরাপত্তার বিষয়ে কর্মরত সহকারী সাব ইন্সপেক্টর বারেক আমার দেশকে জানান, স্বাভাবিকভাবেই লোকের চাপ একটু বেশি। তবে নিরাপত্তার কোন ঘাটতি নেই।

তিনি বলেন, আমরা মন্ত্রণালয়ের চাহিদা পত্র অনুযায়ী সনাক্ত করে লোকজনকে সচিবালয়ে ভিতরে প্রবেশের সহযোগিতা করছি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার, সকাল ৯টা ৫মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন। এসময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির