হোম > জাতীয়

স্বাস্থ্যের খোঁজ নিতে আমার দেশ সম্পাদকের বাসায় বিরোধীদলীয় নেতা

স্টাফ রিপোর্টার

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে তার বাসায় গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে তার বাসায় যান জামায়াত আমির। এ সময় তিনি মাহমুদুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন।

আমার দেশ সম্পাদক এ সময় বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জামায়াত আমিরের ব্যক্তিগত সচিব নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজার ইনসাফ-বারাকাহ হাসপাতালে মাহমুদুর রহমানের পিত্তথলির অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। চিকিৎসা শেষে শুক্রবার তিনি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফেরেন।

এর আগে সম্পাদক মাহমুদুর রহমানের সুস্থতার জন্য বৃহস্পতিবার আমার দেশ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার কাছাকাছি নদীর পানি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবি আল মুজাহিদী

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে

সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ: তাজুল ইসলাম

গ্যালারিতে বসে খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

পরিবেশ ও জলবায়ু খাতের বরাদ্দ যথাযথ খাতে বাস্তবায়ন করতে হবে: বাপা

অনিয়মের দায়ে ৯ নৌযানকে জরিমানা