হোম > জাতীয়

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং উদ্বোধন

স্টাফ রিপোর্টার

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) উইং-এর নবনির্মিত ক্যাম্পাস আজ সোমবার ঢাকা ক্যান্টনমেন্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

নতুন ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার পাশাপাশি উইংটি ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে তার একাডেমিক ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেঃ জেনারেল মো. ফয়জুর রহমান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এছাড়াও, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষদ সদস্য এবং স্টাফ অফিসারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন ক্যাম্পাসে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের উদ্বোধন কৌশলগত পর্যায়ের শিক্ষা ও প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই ক্যাম্পাসটি গবেষণা, পেশাগত আলোচনা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যৌথ অপারেশনাল উপলব্ধি উন্নয়নে সহায়ক একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতি সশস্ত্র বাহিনীর মধ্যে যোগ্যতা, আন্তঃকার্যক্ষমতা এবং পেশাগত উৎকর্ষতার গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে। এই অনুষ্ঠানটি ধারাবাহিক পেশাগত উন্নয়ন, আধুনিক সামরিক শিক্ষা এবং জাতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রতি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অঙ্গীকার পূর্ণব্যক্ত করে।

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা