হোম > জাতীয়

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

সোনারগাঁয়ে বুধবার বিকেলে বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র মেরাজ (১৫) ও এ কে স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র কায়েস ভূঁইয়া (১৩) এই দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার ৪ ঘণ্টা পর নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত মেরাজ হোসেন রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও কায়েস ভূঁইয়া রাজধানীর দনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে।

শিক্ষার্থীরা জানায়, বুধবার দুপুর ২টায় রাজধানীর এ কে স্কুল অ্যান্ড কলেজের ৩ জন ও বর্ণমালা স্কুলের ৪ জন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুরা একত্রিত হয়ে সোনারগাঁয়ে এসে মেঘনা নদীতে গোসল করতে নামে। প্রথমে দুজন পানিতে তলিয়ে যায়, পরে তাদের উদ্ধার করতে মেরাজ ও কায়েস পানিতে নামলে তারা দুজন নদীর পানির স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। পরে নিখোঁজের ৪ ঘণ্টা পর প্রথমে মেরাজ হোসেন ও পরে কায়েস ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়।

স্বজনরা জানান, স্কুল ফাঁকি দিয়ে তারা মেঘনা নদীতে ঘুরতে এসেছিল। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে মেঘনা নদী থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। শিক্ষার্থীরা কেউ সাঁতার জানতো না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপ-পরিচালক মো. ওসমান গনি সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করি। পরে নিখোঁজের ৪ ঘণ্টা পর দুই শিক্ষার্থীর লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পেশাদার আমলাতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব নয়

কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

শাহজালালে সিআইআইডির সাঁড়াশি অভিযান, স্বর্ণসহ আটক বিপুল পরিমাণ অবৈধ পণ্য

বিদ্যুৎ-গ্যাস সংকটে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নতুন লঘুচাপে দেশজুড়ে বৃষ্টি বাড়বে রোববার থেকে

উলামা-মাশায়েখ সম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ ৯ দফা দাবি

প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর অর্থ বিতরণ করবেন রোববার

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাব: ধর্মমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু