হোম > জাতীয়

ছোটখাট ভুলে বাতিল করা যাবে না প্রার্থীর মনোনয়নপত্র

ইসির পরিপত্র জারি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোটখাট ভুলের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল না করার জন্য নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) । এ সংক্রান্ত পরিপত্রও জারি করেছে সাংবিধানিক সংস্হা ইসি। এতে স্বাক্ষর করেছেন ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।

এবার বিভাগীয় কমিশনার, ডিসিদের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা হয়েছেন ইসির নিজস্ব কর্মকর্তারা।

সম্প্রতি জারি পরিপত্রে বলা হয়েছে, ছোটখাটো ত্রুটির জন্য কোনো মনোনয়নপত্র বাতিল করা যাবে না। যদি বাছাইয়ের সময় এমন কোনো ত্রুটি-বিচ্যুতি নজরে আসে, যা তাৎক্ষণিকভাবে সংশোধন সম্ভব তাহলে মনোনয়নপত্র দাখিলকারীর দ্বারা তা সংশোধন করিয়ে নিতে হবে।

তবে বিশেষভাবে উল্লেখ্য যে, হলফনামায় উল্লিখিত কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না।

এতে আরও বলা হয়, কোনো প্রার্থীর একটি মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে ঐ প্রার্থীর অন্য কোনো বৈধ মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে না। অর্থাৎ শুধুমাত্র একটি মনোনয়নপত্র বৈধ হলেই তার প্রার্থীতা অটুট থাকবে।

যদি কোনো প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করেন; তবে বাছাইয়ের সময় একটি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেলে অন্য মনোনয়নপত্র বাছাইয়ের প্রয়োজন হবে না। মনোনয়নপত্র গ্রহণ অথবা বাতিল প্রসঙ্গে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত মনোনয়নপত্রের নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ করতে হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।

চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

পদত্যাগের পর যা বললেন দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগ

মশক নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি

দেশে জ্বালানি তেলের মজুত আছে ১৪ দিনের: বিপিসি

দেশে জ্বালানি তেলের মজুত আছে কত দিনের, জানাল বিপিসি

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের নামের বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বিমান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ