হোম > জাতীয়

আরো ৬ জেলায় চালু ফুয়েল পাস

আমার দেশ অনলাইন

দেশে জ্বালানি সরবরাহব্যবস্থা স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকার ফিলিং স্টেশনগুলোতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু হয়েছে। শুরুতে রাজধানীর কিছু পেট্রল পাম্পে এর ব্যবহার করা হলে আজ শনিবার থেকে আরো ৬ জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হয়েছে।

শনিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুরুতে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে এই অ্যাপের ব্যবহার চালু হলেও আজ শনিবার থেকে ঢাকার ১৮টি পেট্রল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে।

পোস্টে বলা হয়, ফুয়েল পাস অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও নিম্নোক্ত জেলাসমূহ উন্মুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো, ময়মনসিংহ।

উল্লিখিত জেলাগুলোতে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে। এছাড়া পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলায়ও উন্মুক্ত করা হবে বলে জানানো হয় পোস্টে।

আবেদন প্রক্রিয়া

গুগল প্লে স্টোর থেকে ফুয়েল পাস নামের অ্যাপটি মুঠোফোনে ইনস্টল করে নিতে হবে। এরপর অ্যাপে প্রবেশ করে ফোন নম্বর ভেরিফাই করে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও অন্যান্য তথ্য প্রদান করে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে।

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার

নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস

বিজিবির মৎস্য পক্ষের উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান

বাংলাদেশ-ভারত রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না

ঢাকায় চার বন্ধু দেশের দূতাবাসে হামলার হুমকি

ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তৈরির উদ্যোগ সংসদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক