হোম > জাতীয়

দেশের সকল জনগণের অংশগ্রহণ থাকবে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে

অর্থ মন্ত্রী আমীর খসরু মাহমুদ

স্টাফ রিপোর্টার

অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে। দেশের সকল জনগণের অংশগ্রহণ থাকবে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে । সকল-পর্যায়ের, সকল শ্রেনীপেশার মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব হবে। দেশের অর্থনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভা কক্ষে নবাগত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে জনগণের মনোজগতে ব্যাপক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রাথমিকভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেখানে খারাপ অবস্থা রয়েছে সেগুলোকে উন্নয়ন করতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করা। ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এফিশিয়েন্সি আনতে হবে।

তিনি বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিতে পরিণত করতে হবে। এটা সফলভাবে করতে হলে আমাদের ডিরেগুলেশন করতে হবে। লিবারলাইজেশন করতে হবে। অমরা শুধু ম্যানুফেকচারিং নির্ভর অর্থনীতিতে না থেকে এটাকে ছড়িয়ে দিতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশাকে সম্পৃক্ত করতে হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন শ্রেণি-পেশাকে সম্পৃক্ত করার উদাহরণ দিয়ে বলেন, বরিশালের সাধারণ একটি শীতলপাটির দাম ৬০০ বা ৭০০ টাকা। শীতলপাটির কারিগরদের যদি কারু প্রশিক্ষণ, ঋণ, অনলাইন মার্কেটিং এ সকল সুযোগ তৈরি করে দেওয়া যায়, তাহলে তারা বিভিন্ন ডিজাইনের পাটি ও নানা রকমের সামগ্রী তৈরি করতে পারবে এবং এটার বিশাল মার্কেট তৈরি হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নের আলোকে দেশের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

মন্ত্রী বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার জন্য সকল স্তরের কর্মকর্তাদের সহযোগিতা চান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আবদুর রহমান খানসহ অর্থ মন্ত্রণালয়ের সকল বিভাগের সচিবগণ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গুরুত্বপূর্ণ কয়েকটি শর্তে জাপানি কনসোর্টিয়ামকে ছাড়

সন্দেহভাজন আরো তিনজন তদন্তের আওতায়

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় এইচআরডিএসের কার্যক্রম বিস্তৃত

রাজনৈতিক দলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বে উদ্যোগ কম

রক্ষীবাহিনীর সময় থেকে এখনো বিচারবহির্ভূত হত্যার একই স্ক্রিপ্ট

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন

অন্ধ্র উপকূলের দিকে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর